মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে মহাসড়ক অবরোধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:৫৯ পিএম

গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে একটি মহাসড়ক অবরোধ করেছেন ইসরায়েলি নাগরিকরা। এ্যালন হাইওয়েতে বিক্ষোভে অংশ নিয়েছেন বন্দিদের পরিবার ও মানবাধিকার কর্মীরা।

প্রতিবাদকারীরা কয়েক মিনিটের জন্য মহাসড়ক বন্ধ রাখেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয় এবং সাতজন বিক্ষোভকারী ও এক সাংবাদিককে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা করার হুমকি দেয়।

একই সময়ে জাতিসংঘ অনুমোদিত একটি জাহাজ ১২০০ টন খাদ্য সহায়তা নিয়ে গাজা উপত্যকার দিকে যাচ্ছে। জাতিসংঘের মানবিক অফিস জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী নিহত ৩৮৩ জন ত্রাণকর্মীর প্রায় অর্ধেকই গাজায় নিহত হয়েছেন।

মধ্যস্থতাকারী দেশগুলো মিসর ও কাতার হামাসকে একটি নতুন প্রস্তাব গ্রহণে উৎসাহিত করেছে। প্রস্তাব অনুযায়ী, হামাস ১০ জন জীবিত বন্দি ও কিছু মৃত জিম্মির দেহ মুক্ত করবে। বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দির সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। প্রাথমিকভাবে হামাস এই প্রস্তাবে সায় দিয়েছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে। পশ্চিম তীরে অস্ট্রেলিয়ান কর্মকর্তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার পর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং বলেন, “নেতানিয়াহু সরকারের পদক্ষেপ ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে নিঃসঙ্গ করছে এবং শান্তি ও দুই রাষ্ট্রের সমাধানের প্রচেষ্টাকে দুর্বল করছে।”

সূত্র: হারেৎজ, টাইমস অব ইসরায়েল


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close