বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরওয়ের রাজকুমারীর ছেলের বিরুদ্ধে ধর্ষণসহ ৩২টি মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:০১ পিএম

নরওয়ের রাজপরিবারে বড় ধাক্কা। দেশটির রাজকুমারীর ছেলে মারিয়াস বোর্গ হোয়িবির বিরুদ্ধে ধর্ষণ, সহিংসতা, গোপন চিত্র ধারণসহ মোট ৩২টি অপরাধের অভিযোগ গঠন করেছে দেশটির প্রসিকিউশন বিভাগ।

২৮ বছর বয়সী হোয়িবিকে গত বছরের ৪ আগস্ট প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিনি আইনি তদন্তাধীন ছিলেন। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় প্রসিকিউটর স্টুরলা হেনরিকসবো।

সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির এক প্রসিকিউটর।

প্রসিকিউটর স্টুরলা হেনরিকসবো জানান, চারটি ধর্ষণের পাশাপাশি অভিযোগগুলোর মধ্যে রয়েছে- এক প্রাক্তন সঙ্গীর প্রতি পারিবারিক নির্যাতন, সহিংসতা, ভাঙচুর, শান্তি ভঙ্গ ও আদালতের সংরক্ষণমূলক আদেশ লঙ্ঘন। এছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকজন নারীর অজ্ঞাতে তাদের ব্যক্তিগত অঙ্গচিত্র ধারণ করার অভিযোগও রয়েছে।

হেনরিকসবো বলেন, ‘এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড। এগুলো অত্যন্ত গুরুতর কাজ, যা স্থায়ী দাগ রেখে যেতে পারে ও জীবন ধ্বংস করে দিতে পারে।’ তিনি জোর দিয়ে বলেন, 'মারিউস বরগ হোয়িবি রাজপরিবারের সদস্য হলেও তার ক্ষেত্রে বিচার অন্যদের তুলনায় হালকা বা কঠোর হওয়া উচিত নয়।’

২০২৪ সালের আগস্টে গ্রেফতারের ঘটনায় হোয়িবি ইতিমধ্যেই হামলা ও ভাঙচুরের কথা স্বীকার করেছেন। মদ্যপান ও কোকেন সেবনের পর এক ঝগড়ার সময় তিনি এমন আচরণ করেছিলেন। গ্রেফতারের ১০ দিন পর তিনি তা স্বীকার করেন।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ও আসক্তির সঙ্গে লড়াই করছেন। হোয়িবির মা ক্রাউন প্রিন্স হকনকে বিয়ে করলে মাত্র চার বছর বয়সে আলোচনায় আসেন তিনি। পরে রাজ-দম্পতির সংসারে জন্ম নেয় আরো দুটি সন্তান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নরওয়ে   রাজকুমারী     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close