প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:২৮ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ৩:৩৩ এএম

তিতাসে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য কুমিল্লার তিতাসে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। সঞ্চালনায় ছিলেন মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিনা আক্তার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নাজমা আক্তার, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হায়দার, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্য চাষীরা।
অনুষ্ঠানে প্লাবন ভূমিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ উৎপাদন ও মাছের পোনা উৎপাদনের জন্য সফল চাষীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এর আগে, এই উপলক্ষে র্যালি ও উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।