বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে মব সৃষ্টির অভিযোগের তদন্তে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১১:১২ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ১১:৪৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা দেয়ার অভিযোগের প্রেক্ষিতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।

আজ সোমবার (১৮ আগস্ট) রাতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. রবিউল ইসলামকে আহ্বায়ক করে কমিটিটি গঠিত হয়।  

এছাড়াও, সদস্য হিসেবে আছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এসএম আরিফ মাহমুদ, সহকারী প্রক্টর ড. একেএম নুর আলম সিদ্দিকী ও আতিয়া সানজিদা শর্মী। 

এর আগে, সন্ধ্যায় ঢাবির মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “ঢাবির শিক্ষার্থী ও ছাত্রদলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন। ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তপশিল অনুসারে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব নেতাকর্মীকে যথানিয়মে মনোনয়ন ফরম সংগ্রহের সাংগঠনিক নির্দেশনা দেই আমরা।”

তিনি বলেন, “সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাবি ছাত্রদলের সব নেতাকর্মী আজ দিনব্যাপী কেন্দ্রীয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। সেই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে গেলে প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী একটি বিশৃঙ্খল মব সৃষ্টি করে তাদের ওপর হামলার চেষ্টা করে এবং মনোনয়ন ফরম সংগ্রহে বাধা সৃষ্টি করে।”

গণেশের অভিযোগ, ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সে সময় ওই হলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত হলেও তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ না করতে পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক সব আইন ও নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট আচরণবিধি অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ঢাবি ছাত্রদল সভাপতি।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close