সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      
ডোমারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দোকানীকে জরিমানা
জুলফিকার আলী ভূট্টো, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৩৭ পিএম
দুই দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে

দুই দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে

নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিপণন এবং বাসি খাবার দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে নীলফামারী জেলার ডোমার পৌরসভা এলাকায় ডোমার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শায়লা সাঈদ তন্বী  এর নেতৃত্বে ডোমার পৌরসভায় দত্ত সুইটস এবং ২নং রেল গেইট সংলগ্ন থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডোমার থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিপণন এবং বাসি খাবার দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণের দায়ে অভিযুক্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দত্ত সুইটসের স্বত্বাধিকারী মানু দত্তকে ১০ হাজার টাকা এবং থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম, নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন, কৃষি বিপণন অধিদপ্তরের উপজেলা ম্যানেজার এ. টি. এম এরশাদ আলম এবং স্যানেটারি ইন্সপেক্টর আল আমিন উপস্থিত ছিলেন।

এছাড়াও এদিন অভিযুক্তদের সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে মর্মে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস
 



আরও সংবাদ   বিষয়:  ডোমার   ভ্রাম্যমাণ আদালত   জরিমানা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close