প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৫:৪২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উপস্থিতিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এই বছর মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।
সোমবার ( ১৮ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানের উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি, কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা প্রকৌশলী মো: আলমগীর চৌধুরী ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভার শেষে উপজেলার সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও, উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে র্যালি বের করা হয়, যা উপজেলা চত্বরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এই অনুষ্ঠানের মাধ্যমে মৎস্যচাষে নতুন উদ্যম সৃষ্টির পাশাপাশি স্থানীয় মৎস্য উৎপাদন ও দেশি মাছের চাহিদা বৃদ্ধি করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ