বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে খালের পানির নীচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:২৫ AM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় খালের পানির নীচ থেকে একটি এসএলআর অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (১৭ আগস্ট) রাতের বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৩টার দিকে ঘুমধুম সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন শূন্যরেখার খালের ভেতর থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে টহল দল ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

এবিষয়ে ৩৪ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, স্থানীয় জেলের সহায়তায় আমরা সীমান্ত এলাকার খাল থেকে একটি এসএলআর ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছি। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   বিজিবি   অভিযান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close