প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৪:১৬ AM

বাগেরহাট পৌর শহরের সরুই এলাকার প্রতারক চক্রের আলোচিত নারী সদস্য নুপুর আক্তার নিপা কে আবারও গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ তাকে আশ্রম এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া নুপুর আক্তার নিপা শহরের সরুই কবরখানা রোডের সোবাহান খালাশির মেয়ে।
অভিযোগ রয়েছে এই নুপুর আক্তার নিপা দীর্ঘদিন ধরে সহজ-সরল নারীদের কে নানা প্রলোভন দিয়ে যেমন, ছেলে-মেয়েদের চাকুরি, গর্ভবতী নারীদের ভাতা কার্ড, সরকারি ঘর ও পানির ট্যাংকি পাইয়ে দেয়ার কথা বলে সরাসরি ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থা প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাহামুদ-উল হাসান জানান, মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত কেহ বাদী হয়ে মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে