বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আড়াইশ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১২:২৫ AM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হেলাচিয়া এলাকায় ইছামতি নদীতে অনুষ্ঠিত হলো আড়াইশ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। দীর্ঘদিনের ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল নামে।

আজ রোববার (১৭ আগস্ট) হেলাচিয়া বাজার বণিক সমিতির আয়োজনে দিনভর চলে এই প্রতিদ্বন্দ্বিতা।

দুপুর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ছোট-বড় প্রায় ১০টি নৌকা অংশ নেয়। বৈঠিয়ালরা দলবদ্ধভাবে ছন্দ মিলিয়ে দাঁড় টানতে টানতে যখন নদীর বুকে এগিয়ে যাচ্ছিলেন, তখন দর্শকদের উল্লাসে চারপাশ মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতা চলাকালে নদীর দুই পাড়ে উৎসুক মানুষের ভিড়ে ছিল মেলার পরিবেশ।

প্রতিযোগিতার প্রতিটি ধাপে উৎসাহ দিতে দর্শকদের করতালি ও স্লোগান বৈঠিয়ালদের উজ্জীবিত করে তোলে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলগুলোর হাতে পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সভাপতি হাবিব হাসান রিন্টু বলেন, “গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষকে একত্রিত করে, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের গ্রামীণ সংস্কৃতিকে টিকিয়ে রাখে।”

পুরো প্রতিযোগিতা ঘিরে হেলাচিয়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নদীর দুই তীরে বসে অস্থায়ী দোকান, খেলনা, খাবার ও নানা পণ্যের পসরা যেন পরিণত হয় এক মিলনমেলায়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  আড়াইশ   বছর   ঐতিহ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close