শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় জমি দখল, নির্যাতন ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:৫৩ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৫:৫৫ PM
ভালুকায় জমি দখল, নির্যাতন ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ভালুকায় জমি দখল, নির্যাতন ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ভালুকায় জমি দখল, নির্যাতন ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আবুল কাশেম ও তার পরিবার। 

আজ রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার পাড়াগাঁও এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আবুল কাশেম জানান, স্থানীয় খোরশেদ ঢালীর নেতৃত্বে রিপন খাঁ, সুমন খাঁ, আমিনুল ও নাসিরসহ কয়েকজন ব্যক্তি তাদের বসতভিটার গাছ কাটার চেষ্টা চালায় এবং জমি দখলের অপচেষ্টা করে। ঘটনার পর প্রভাবশালী মহল মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে তার পরিবারকে জড়িয়ে বানোয়াট সংবাদ প্রচার করে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় যুবলীগ নেতা রফিক ও খোরশেদ ঢালীর নেতৃত্বে তার জমি দখল করে নেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দলিলে স্বাক্ষর নেয়া হয়। এছাড়াও, বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর, নির্যাতন ও হুমকির মুখে পড়তে হয়েছে।

সংবাদ সম্মেলনে আবুল কাশেম প্রশাসনের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তার পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  সংবাদ সম্মেলন   ভালুকা  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close