শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লামায় পুলিশের অভিযানে বাবাসহ ছেলে গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২:১৩ AM আপডেট: ১৭.০৮.২০২৫ ২:১৫ এএম

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলেকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে লামা থানা পুলিশের একটি টিম চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন (৫২) এবং তার ছেলে, আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান নিহাল (৩০)।

লামা থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া জসিম উদ্দিন ও তার ছেলের বিরুদ্ধে বান্দরবান সদর এবং লামা থানায় নাশকতা, দুর্নীতি, নারী নির্যাতন, ভীতি প্রদর্শনসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান থাকাকালে জসিম উদ্দিন এলাকায় ব্যাপক প্রভাব খাটিয়ে দুর্নীতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার ছেলে হাসান নিহালও এলাকায় আধিপত্য বিস্তার, মারধর ও ভয়ভীতি দেখানোর মাধ্যমে স্থানীয়দের আতঙ্কিত করে তুলেছিলেন।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে আজিজনগর আওয়ামী লীগের সভাপতি ও ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। সম্পর্কে তারা বাবা ও ছেলে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

স্বদেশ প্রতিদিন/এম

আরও সংবাদ   বিষয়:  বাবা ছেলে গেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close