সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
মান্দায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৪৩ AM

নওগাঁর মান্দায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চকউলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বই উপহার দেওয়া হয়।

চকউলী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আল-ইমরান। 

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সৃষ্টি করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানো। তাদের বিশ্বাস, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে উৎসাহিত করবে এবং তাদের মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অতিথিরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে- দেশের সব অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অনুরূপ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই আর্থিক সহায়তা তাদের পড়াশোনায় অমূল্য ভূমিকা রাখবে। তারা ভালো ফলাফল করে এই সহায়তার মর্যাদা রক্ষার অঙ্গীকার করে। অনেকেই ভবিষ্যতে অন্যদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে।

আয়োজকরা জানান, এই কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি ও সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ একটি উন্নত সমাজ গঠনে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।

এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. হামিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য ডা. ফজলুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি মো. আবদুল মান্নান, ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ। এছাড়াও অন্যান্য সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  মান্দা   অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদ   বৃত্তি ও শিক্ষা সহায়তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close