বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশের বেশির ভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’, বললেন মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বসে আছেন একটি অফিসকক্ষে। চোখে চশমা আর হাতে কলম। এমন পোজে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বুধবার দুটি ছবি পোস্ট করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এর পরেই অনেকে সমালোচনা শুরু করে ছবি দুটি নিয়ে।

কেউ কেউ তাকে তুলনা করে মার্কিন পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। এবার এক সাক্ষাৎকারে জানালেন, এ দেশের বেশির ভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। তাই এই ধরনের নোংরা ভাবনা করতে পারেন।

উল্লেখ্য, মাহির ভাইরাল হওয়া ছবিগুলো ‘সুইট কলিগ’ নামের এক নাটকের। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানান এ অভিনেত্রী।

দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে এসব কথা বলেন মাহি। অভিনেত্রীর ভাষ্য, ‘‘যারা এই ধরনের সমালোচনা করে, এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারো মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত।”

তিনি বলেন, “হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম। এ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নানা মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না।”

দেশের অধিকাংশ পুরুষকে সেক্সুয়ালি হতাশাগ্রস্ত উল্লেখ করে মাহি আরো বলেন, ‘‘এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণে সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস! সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি তো আসলে ওইটা বুঝাইনি-যেমন অনেকে বলছে, মিয়া খলিফা, মিয়া খলিফা। সে অন্য রকম, তার একটা পেশা আছে, তার জীবন আলাদা-সে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। সে আবার থাকে অন্য একটা দেশে। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  দেশ   পুরুষ   সেক্সুয়ালি হতাশাগ্রস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close