প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:০৩ পিএম

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে জেলা শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এ সময় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কমিটির আহ্বায়ক ডা. উমেশ চন্দ্র সরকার, সদস্য-সচিব গৌরাঙ্গ চন্দ্র সরকারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ