প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:৫৪ পিএম

এ সময় তার ব্যবহৃত নীল রঙের ফেজার মোটর সাইকেল জব্দ করা হয়।
কুমিল্লার হোমনায় ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে হোমনা থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাশগাড়ী ব্রিজ এলাকা হতে তাকে আটক করা হয়। আটক রাজিব মিয়া (৩৮) হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের এস এম মেজবাহ উদ্দিন ওরফে বরুজ মিয়ার ছেলে।
থানাসূত্রে জানা যায়, এসআই সাইফুল ইসলাম ফোর্সসহ রামকৃষ্ণপুর বাশগাড়ী ব্রিজ এলাকায় রাত্রিকালীন টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে রাজিব মিয়াকে আটক করে তার দেহ তল্লাশি করে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ সময় তার ব্যবহৃত নীল রঙের ফেজার মোটর সাইকেল জব্দ করা হয়।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বেলা ১২ টার দিকে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।