শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের চেষ্টা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:৩৪ পিএম আপডেট: ১৫.০৮.২০২৫ ৬:৩৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর এলাকায় চাঁদা না পেয়ে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। 

আজ শুক্রবার (১৫ আগস্ট) ভোরে মাছ নিধনের সময় হাতেনাতে রাজিব আহাম্মেদকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও নলচর গ্রামের রবিউল্লাহ সরকারের ছোট ভাই ফারুক সরকার রামপ্রসাদের চর এলাকায় প্রায় ১০ বিঘা জমিতে মাছ চাষ করেন। দীর্ঘদিন ধরে মেঘনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রামপ্রসাদের চর গ্রামের মহসিন এবং নলচর গ্রামের স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলামের লোকজন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। 

চাঁদা না পেয়ে আজ শুক্রবার ভোরে মহসিন ও নজরুল ইসলামের লোকজনদের মধ্যে রবিউল, লিয়ন, তুহিনসহ ৮-১০ জন মিলে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের চেষ্টা চালান। পরে পাহারাদাররা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের ডেকে আনেন এবং রাজিব আহাম্মেদকে হাতেনাতে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। 

আটক রাজিব পুলিশের কাছে জবানবন্দিতে মহসিন ও নজরুলের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।

ভুক্তভোগী ফারুক সরকার বলেন, “দীর্ঘদিন ধরে মহসিন ও নজরুলের লোকজন আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। আমি চাঁদা না দেওয়ায় আমার পুকুরে বিষ দিয়ে মাছ মারার চেষ্টা করছিল। পরে পাহারাদার ও স্থানীয়রা রাজিব নামে একজনকে ধরে ফেলেন।” 

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল স্বদেশ প্রতিদিনকে বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।” 

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  মেঘনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close