মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
‘শোলে’র ৫০ বছর
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১০:০৯ AM

১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল বলিউডের ইতিহাস বদলে দেওয়া সিনেমা ‘শোলে’। রমেশ সিপ্পির পরিচালনা, সেলিম–জাভেদ জুটির চিত্রনাট্য ও সংলাপ, আর ডি বর্মনের সুর—সব মিলিয়ে তৈরি হয়েছিল এক কালজয়ী সৃষ্টি, যা আজও দর্শকের মনে সমানভাবে জাগ্রত।

‘শোলে’ আগের ছাঁচভাঙা নায়ক তুলে ধরে—জয় (অমিতাভ বচ্চন) ও বীরু (ধর্মেন্দ্র) ছিলেন অপরাধজীবন থেকে মুক্তি পাওয়া ধূসর চরিত্র, যারা শেষ পর্যন্ত সাহসী যোদ্ধায় পরিণত হয়।

জয়–বীরুর বন্ধুত্বে ছিল ঠাট্টা, ঝগড়া, আবার প্রয়োজনে জীবন উৎসর্গের মানসিকতা—যা বলিউডে বন্ধুত্বের নতুন মানদণ্ড তৈরি করে।

হেমা মালিনীর চরিত্র বাসন্তী ছিল পুরুষনির্ভর নায়িকার ধারা ভেঙে স্বাধীনচেতা, আত্মনির্ভর কর্মজীবী নারীর প্রতীক।

বিধবা রাধা (জয়া ভাদুড়ি) ও ঠাকুরের সংলাপ দ্বিতীয় বিয়ের সামাজিক বাধা নিয়ে সাহসী বার্তা দেয়—সমাজ মানুষকে একা রাখার জন্য নয়।

মুক্তির প্রথম দিকে সাড়া না পেলেও সংলাপ অ্যালবামের জনপ্রিয়তা সিনেমাকে ঘুরিয়ে দেয়। মিনার্ভা হলে টানা পাঁচ বছর প্রদর্শিত হয়, পাকিস্তানেও মুক্তির ৪০ বছর পর হিট হয়।

২০২২ সালে নষ্ট হয়ে যাওয়া প্রিন্ট উদ্ধার করে সিনেমাটি পূর্ণাঙ্গভাবে পুনরুদ্ধার করা হয়, যোগ করা হয় বাদ পড়া দৃশ্য। ৫০ বছর পূর্তিতে আবার মুক্তি পেয়েছে ভারতে ও আন্তর্জাতিক উৎসবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আর ডি বর্মন   রমেশ সিপ্পি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close