বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নির্বাচনের তফসিলের আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১০:০৬ AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করবেন। তবে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন, এমনটা ধরে নেওয়া যাবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে আসিফ মাহমুদ বলেন, “উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় যদি কেউ রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদের পদত্যাগ করা উচিত। এতে নির্বাচন হবে নিরপেক্ষ ও প্রশ্নবিহীন।”

তিনি আরও জানান, সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সবাই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দিতে চান, এবং সুষ্ঠু নির্বাচনের দায়িত্বও তাদের ওপরই থাকবে।

গত বছর আওয়ামী লীগ সরকারের উৎখাত আন্দোলনে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও সামলান। তাঁর সহযোদ্ধা নাহিদ ইসলাম ইতিমধ্যে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হয়েছেন, আর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “সরকারে আরও অনেকেই আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। সুষ্ঠু, প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য সবারই তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিত।”

সরকারের এক বছরের কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, “অক্লান্ত চেষ্টা হয়েছে। কিছু লক্ষ্য পূরণ হয়নি, তবে কিছু অর্জন হয়েছে—অর্থনীতি ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে। তবে সঠিক মূল্যায়ন জনগণই করবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আসিফ মাহমুদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close