বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগে বিপাকে অরিজিৎ সিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:৫৩ পিএম

শান্তিনিকেতনের রাস্তায় শুটিং চলাকালে এক স্থানীয় বাসিন্দাকে হেনস্তার অভিযোগ উঠেছে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের এক দেহরক্ষীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার বিকেলে শান্তিনিকেতনের তালতোড় এলাকায় একটি সিনেমার শুটিং করছিলেন অরিজিৎ সিং। পুলিশের অনুমতি নিয়ে শুটিংয়ের জন্য রাস্তা বন্ধ রাখা হয়। স্থানীয় এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা বাইকে করে সেখানে পৌঁছালে প্রথমে তাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হয়, যা তিনি মেনে নেন।

তবে ১৫ মিনিট পরও রাস্তা না খোলায় তিনি এগোতে চাইলে দেহরক্ষীরা আরও ৩০ মিনিট অপেক্ষার অনুরোধ করেন। এতে তিনি আপত্তি জানালে এক দেহরক্ষী তাকে জোর করে রাস্তা থেকে সরিয়ে দেন। অভিযোগ রয়েছে, এ সময় তার হাতের একটি আংটিও হারিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কমলাকান্ত লাহা শান্তিনিকেতন থানায় অরিজিৎ সিংয়ের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেন। এখনো অরিজিৎ বা তার দলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বীরভূমের জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   অরিজিৎ সিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close