প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:৪৮ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন হয়।
অনুষ্ঠানটি সিকেইউ ডেনমার্ক ও বিআরসি প্রজেক্ট (টিএলএমআইবি)-এর সহযোগিতায় এবং আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. জফর আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) মো. আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), জামায়াতে ইসলামী প্রতিনিধি গোলাম মুর্শেদ, টিএলএমআইবি-এর প্রজেক্ট ম্যানেজার অম্বর চিসিম এবং সিডিএফ মো. ওমর ফারুক সুমন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার এসআই মনসুর আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. ইউসুফ আলীসহ কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সদস্যরা। সভায় সংস্থার সাধারণ সম্পাদক বিগত দিনের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, “প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারা সমাজের সম্পদ। তাদের অবজ্ঞা করার কোনো সুযোগ নেই।” তিনি সংস্থার বিনামূল্যে গাছের চারা বিতরণ কার্যক্রমকে স্বাগত জানান।
আলোচনা শেষে সংস্থার সদস্যদের মধ্যে বিনামূল্যে ১০০ বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ