বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মান্দায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:১২ পিএম
 বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়

বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়

নওগাঁর মান্দায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। আগামীতে তারা আরো ভালো করবে। দেশ ও জাতির জন্য তারা অবদান রাখবে এই প্রত্যাশা করছি।’’

বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ছোটমুল্লুক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য দেন মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খালেনুর বেগম, বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, কলেজ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হক, কলেজ শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি অধ্যাপক মহসিন আলী, বাশিস মান্দা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাস্টার এনামুল হক, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি এরফান আলী মিয়া, প্রধান শিক্ষক আনিছার রহমান, শিক্ষার্থী অভিভাবক সাহের আলী, কৃতি শিক্ষার্থী মিশকাত শাকিরা, রাজিয়া সুলতানা ও আব্দুল্লাহ।

বক্তারা বলেন, “এ ধরনের সম্মাননা অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবে। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  মান্দা   কৃতি শিক্ষার্থী   সংবর্ধনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close