বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরসিংদীতে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:৫১ পিএম
দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বিক্ষোভ চলে।

দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বিক্ষোভ চলে।

নরসিংদীতে ৭ দফা দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বিক্ষোভ চলে।

এ সময় শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসজুড়ে মিছিল করে এবং দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান তোলে। তাদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে নতুন অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। প্রতিবছর উন্নয়নমূলক ফি নেওয়া হলেও তা উন্নয়নের কাজে ব্যয় হয় না বলেও অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা আরও দাবি করেন, মাদ্রাসাটি পরিবারতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে।

শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হলো-

১. প্রিন্সিপালের পদত্যাগ ও নতুন নিয়োগ।

২. সায়েন্স ল্যাবে শিক্ষক নিয়োগ।

৩. হোস্টেল ও ডাইনিং ফি কমানো।

৪. ফাজিল ও কামিল পর্যায়ের বেতন হ্রাস।

৫. কার্যকরী ট্রাস্ট ও গভর্নিং বডির সদস্য তালিকা প্রকাশ।

৬. হলে ভাংচুরের ক্ষতিপূরণ আদায়।

৭. স্বৈরাচারীদের দোসরদের বিরুদ্ধে মামলা।

এরপর ছাত্র সংসদের নেতারা মাদ্রাসা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে পুনরায় ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলন চালানো হবে।”

ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ বলেন, “আমরা শিক্ষার্থীদের লিখিত দাবি পাইনি। পেলে যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ের মধ্যেই মেনে নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   মাদ্রাসা   ক্লাস বর্জন ও বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close