বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আইইডিসিআর পরিচালকের ওপর হামলার অভিযোগ ড্যাবের বিরুদ্ধে      ● ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● ৬০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর দল      ● চাল ও আটায় ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার আহ্বান প্রতিমন্ত্রীর      ● জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● ঘূর্ণিঝড় অর্ণবে ভারতে ২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭১৪ গ্রাম      ● জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু      ● সাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার      ● মাদ্রাসার সভাপতি-পরিচালক আনছারুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, শুনানিতে অনুপস্থিতির দাবি      ● ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের      ● উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী      ● সচেতন সমাজ গড়তে সাটুরিয়ায় শিক্ষার্থীদের অঙ্গীকার      
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২৯ জনকে প্রবেশে বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশিসহ মোট ২২৯ জন বিদেশি পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি মালয়েশিয়ায়। ভ্রমণ ভিসায় প্রবেশের প্রয়োজনীয়তা মেনে চলতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৩ অগাস্ট) মালয়েশিয়ার টিভি তিগা এ সংবাদ প্রকাশ করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) এক সমন্বিত অভিযানের পর এ পদক্ষেপ নেওয়া হয়।

কেএলআইএ টার্মিনাল-১ এবং টার্মিনাল ২-এর আন্তর্জাতিক আগমন এবং প্রস্থান হলে সন্দেহজনক আচারণের কারণে ৭৬৪ বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ২০৪ জন বাংলাদেশি, ভারতীয় ১৪ জন, শ্রীলঙ্কার ৩ জন, পাকিস্তানের ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ জন এবং কম্বোডিয়ান ২ জন।

তাদের মালয়েশিয়ায় প্রবেশে বৈধ ভ্রমণ ভিসা থাকলেও ভুয়া হোটেল বুকিং, কোনো রিটার্ন টিকিট না থাকা এবং মালয়েশিয়ায় ভ্রমণ ও থাকার জন্য অর্থিক সামর্থ্য ছিল না বলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ নিয়ে, তারা অবৈধভাবে কাজ করার জন্য এসেছে। এদিকে অনেকের এক বা দুই বার এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়ার পরেও পুনরায় প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সূক্ষ সংস্থার এক কর্মকর্তা জানান, দেশের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের বিভিন্ন বাহিনী যৌথভাবে কাজ করছে।

জানা যায়, পরে তাদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   বাংলাদেশি   বাধা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close