মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গুলশানের ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কি না, স্পষ্ট করা দরকার: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৪:০৮ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ৪:১৫ PM

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের (এমপি) বাসায় চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট হওয়া দরকার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত না হলে উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে এবং জনগণের সামনে সত্য তুলে ধরা দরকার।’ এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তিকর মন্তব্য পরিহার করার আহ্বান জানান।

বিএনপির এ নেতা আরও বলেন, ‘যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবেন, তারা জাতীয় রাজনীতি থেকে বাদ পড়বেন।’

সম্প্রতি গুলশানে চাঁদাবাজিকাণ্ডে গ্রেফরতার হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু'র একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

তবে আজ জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন যে, বিএনপির নেতা ইশরাক হোসেন জোরপূর্বক তার স্বামীর কাছ থেকে এ স্বীকারোক্তি আদায় করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন আহমদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close