সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      
বাড়লো বিটকয়েনের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১:১৩ পিএম

আবারও রেকর্ড পরিমাণে বাড়লো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিজিটাল মুদ্রাটির মূল্য ০.৯ শতাংশ বেড়ে এক লাখ ২৪ হাজার ডলার ছাড়িয়েছে ।

এনিয়ে চলতি বছরে ৩২ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম। বছরের ব্যবধানে হিসাব করলে ক্রিপ্টোকারেন্সিটির মূল্য ১০৫ শতাংশেরও বেশি হারে বেড়েছে। সপ্তাহের ব্যবধানে যার পরিমাণ প্রায় ৭ শতাংশ।

অপরদিকে, বিটকয়েনের পর সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দামও বেড়েছে রেকর্ড হারে। বর্তমানে ৪ হাজার ৭৮০ ডলারে লেনদেন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল কারেন্সিটি।

এছাড়াও, উল্লেখযোগ্যভাবে হারে বেড়েছে ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সের মূল্যও। এক সপ্তাহে প্রায় ৭ শতাংশ বেড়ে ৮০০ ডলারে বিনিময় হচ্ছে এটি। অন্যদিকে, সোলানার দাম ৯.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮০ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের দাম যেভাবে বাড়ছে তা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্রুত সময়ে ঋণ বৃদ্ধির কারণেই এমনটি হচ্ছে। আর এ গতি যেন থামছেই না। অর্থনীতি শক্তিশালী থাকুক বা মন্দায় পড়ুক, নতুন ঋণের প্রচুর প্রবাহ বিটকয়েন ও সোনার মতো সম্পদের জন্য সহায়ক শক্তি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিটকয়েন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close