শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আখ ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে শিশু নিহত, ৩ জনের বিরুদ্ধে মামলা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১:০৫ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় আখ ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক ফাঁদে পা দিয়ে শাহিন (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জমির মালিকসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মা শিল্পি বেগম।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে গজারিয়ার টেংগারচর ইউনিয়নের একটি আখক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। গজারিয়া থানায় দায়ের করা মামলার নম্বর ১২। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির আখ চুরি ঠেকাতে কলসের কান্দী গ্রামের মৃত রফিকুল ইসলামের দুই ছেলে মিন্টু ও সেন্টু আখক্ষেতে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতেছিলেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় কিশোর শাহিন আখক্ষেতে গেলে সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

নিহত শাহিন তার মা শিল্পি বেগমের সঙ্গে নানা বাড়ি হোসেন্দী ইউনিয়নের ইসমানীরচর ফরাজীপাড়ায় থাকত। শিল্পি বেগমের সঙ্গে তার স্বামী জহিরুল ইসলামের কয়েক বছর আগে বিচ্ছেদ হয়।

এ ঘটনার পর থেকে মূল অভিযুক্ত মিন্টু ও সেন্টু পলাতক রয়েছেন।

স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কিরন সর্দার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জমির ফসল রক্ষা করতে গিয়ে বিদ্যুতের ফাঁদ পেতে এভাবে একটি শিশুর প্রাণনাশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা নির্মম ও অপরাধ।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বৈদ্যুতিক ফাঁদে শিশু নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close