সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      
চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায়
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:০৮ পিএম আপডেট: ১৩.০৮.২০২৫ ৭:২৩ PM
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ বুধবার (১৩ আগস্ট) বিকালে চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় কালিয়াইশ গ্রামে আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় এই মানবিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


এদিন তারেক রহমানের নির্দেশনায় চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। এবং দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়াও চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির লায়ন হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আনোয়ার মিঠু, মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপির আবুল হোসেন, আমির হুসেইন মিষ্টি, জসিম ইলিয়াস বাবুল, হাফেজ বেলাল, নুরুল কবির নাসির, যুবদল নেতা আজম আলমগীর সবুর, সায়েম সোলাইমান বাবুল, শ্রমিকদল নেতা টায়ুব নবীন, ছাত্রদল নেতা আদনান ওমর ফারুক, আনিস রাকিব, ফখরুল ইসলাম শাহীন ও আরিয়ান ইসলাম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দুই শিশু   চিকিৎসা সহায়তা   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close