বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে প্রবল বৃষ্টিতে সুইচগেট সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:০৬ পিএম

পঞ্চগড়ের সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা কুচিয়ামোড় এলাকায় সুইচগেটের সংযোগ সড়ক ধসে পড়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে তীব্র বৃষ্টির পানির স্রোতে সড়কের মাটি ধুয়ে যাওয়ায় সড়কে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকার কয়েক হাজার মানুষ দৈনন্দিন চলাচল এবং যোগাযোগে চরম সমস্যার মুখে পড়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সড়কের সমস্যার কথা কর্তৃপক্ষকে জানিয়েও তাতে কোনো কার্যকর সংস্কার করা হয়নি। মেরামত করা হলেও তা সম্পূর্ণ নয়, তাই এমন দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা হোসেন আলী বলেন, “সড়ক থেকে সেতুতে প্রবেশদ্বারের মাটি ধসে যাওয়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ সবাই দুর্ভোগে পড়েছেন। দ্রুত মেরামতের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পঞ্চগড় সদরের উপজেলা প্রকৌশলী মোঃ রমজান আলী জানিয়েছেন, স্যারের নেতৃত্বে তারা পরিদর্শন করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, “সুইচগেটটি পুনঃসংস্কার করা সম্ভব নয়। নতুনভাবে নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানির স্রোত কমলে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।”

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০০৪ সালে স্থানীয় কৃষকদের সেচ সুবিধার জন্য কুচিয়ামোড় এলাকায় খালের ওপর সুইচগেট নির্মাণ করা হয়েছিল। এটি ইউনিয়নের কয়েক হাজার কৃষকের কৃষিকাজে পানি সরবরাহের পাশাপাশি অতিবৃষ্টি ও বন্যার বানের পানি করতোয়া নদীতে প্রবাহিত করতে ব্যবহৃত হয়। তবে এবার প্রবল বৃষ্টিতে জমে থাকা পানি খালের মাধ্যমে দ্রুত নদীতে যাওয়ায় সড়কের দুইপাশের মাটি ধসে গেছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close