শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      ● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      ● রামগড়ে দেশীয় তৈরী অস্ত্র ও তাঁজাগুলিসহ ব্যবসায়ী আটক      ● পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, যুবদল নেতার নিন্দা ও প্রতিবাদ      ● গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ      ● চালের বাজার ঊর্ধ্বমুখী, বাড়ছে সবজির দামও      
রোহিঙ্গাদের অবৈধভাবে মজুদ রেশন সামগ্রী জব্দ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:১৯ পিএম
জব্দকৃত মালামাল সিআইসি কর্তৃক (WFP) World Food programme এর নিকট হস্তান্তর করা হয়।

জব্দকৃত মালামাল সিআইসি কর্তৃক (WFP) World Food programme এর নিকট হস্তান্তর করা হয়।

রোহিঙ্গাদের রেশন অবৈধভাবে মজুদ ও বিক্রয়ে গুদামজাতকালে জব্দ করেছে এপিবিএন। 

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টায় লেদা আইএমও হাসপাতালের পাশে গোপন সংবাদে পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার এর নির্দেশনায় ও তত্ত্বাবধানে কক্সবাজারের টেকনাফ ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান, জাদিমুড়া ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার বিন মান্নান এবং ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সুমন করের নেতৃত্বে অভিযানে একটি গুদাম ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৩৫৩ বস্তা রেশন সামগ্রী ও ৫০ লিটার তেল (যার মধ্যে মসুর ডাল ১১৪ বস্তা, অন্যান্য ডাল ৬৬ বস্তা, চাল ৬০ বস্তা, চিনি ৬৫ প্যাকেট ও আটা ৪৮ প্যাকেট জব্দ করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত মালামাল সিআইসি কর্তৃক (WFP) World Food programme এর নিকট হস্তান্তর করা হয়। 

স্বদেশ প্রতিদিনকে এপিবিএন জানিয়েছে, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে লেদা এপিবিএন কাজ করছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা   অবৈধ   মজুদ রেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close