বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাব্বির হত্যা মামলার প্রধান আসামি হাফিজ’সহ গ্রেপ্তার ৪
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:০৪ পিএম

রূপসা উপজেলার আইচগাতি মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাব্বির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য হাফিজুল শেখ হাফিজ (৩২)সহ তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে।

বুধবার (১৩ আগস্ট) ভোর ৩ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচলনা করে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, তানজিল হাসান জ্যোতি (৩৭), মো. মাসুম শেখ (২২) ও মো. দীপু শেখ (২৪)। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে তাদের থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ গাঁজা এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুল শেখ সাব্বির হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের সাথে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাব্বির হত্যা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close