বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাথরই রক্ষা করতে পারেন না, ভোট রক্ষা করবেন কেমন করে?
নাজনীন মুন্নী
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৩:৫০ পিএম

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে পাথর উত্তোলন ইস্যুতে দেশব্যাপী সমালোচনার ঢেউ বইছে। এবার সেই সমালোচনায় কড়া ভাষায় যোগ দিলেন সংবাদকর্মী নাজনীন মুন্নী।

অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে মুন্নী বলেন, ‘পাথরই রক্ষা করতে পারেন না। ভোট রক্ষা করবেন কেমন করে?’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমি কখনো ভোলাগঞ্জ সাদা পাথরে যাইনি। সবাই যখন ছবি দিচ্ছে আফসোসে আমার মন খারাপ হচ্ছে এত সুন্দর জায়গা? এত সুন্দর? জায়গাটা কিছু রাক্ষস খেয়ে ফেলেছে। আর কোনোদিন ঐ জায়াগাটা আর ফিরে আসবে না। কোনোদিনই না.. আমার ঠিক স্বজন হারানোর মন খারাপ হচ্ছে ‘

এই বক্তব্যে তিনি সরাসরি অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা এবং পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, ‘পরিবেশ নিয়ে আজীবন লড়াই করা রিজওয়ানা হাসান ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু বছর ধরে প্রকাশ্যে পাথর সরানোর ঘটনা তার নজরে আসেনি- এটা কীভাবে সম্ভব?

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্য করে বলেন, ‘পরিবেশ নিয়ে যার কাজ, যার মায়া তার টনক কেউ নাড়াতে পারেনি? কেমন করে সম্ভব? নাকি পরিবেশ নিয়ে লড়াইটা কেবল এনজিও কাজই ছিল? কেউ চাইলে কি সেন্ট মার্টিনের প্রবাল ১ বছরে ধরে নিয়ে যেতে পারবেন? যেতেই তো পারবেন না। সেটার বিষয়ে এত কঠোর সরকার সাদা পাথরে কেন এত উদাসীন?’

তিনি অভিযোগ করেন, ‘জেলা কমিটির কোনো সভাপতি যদি সরকার থেকেও ক্ষমতাবান হন, আর সেটা যদি উপদেষ্টা স্বীকারও করেন- তবে লজ্জা কাদের হওয়া উচিত?”

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা রিজওয়ানা হাসানের খারাপ লাগে কিনা আমার জানতে ইচ্ছা করে। নাকি ক্ষমতার চেয়ারে বসলে সবাই একই- অন্ধ, কালা, বধির, আপসকামী, দায়হীন..’

লেখক: সংবাদকর্মী

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পাথর চুরি   নাজনীন মুন্নী   পরিবেশ উপদেষ্টা   রিজওয়ানা হাসান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close