বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিদিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:১৮ পিএম আপডেট: ১৩.০৮.২০২৫ ২:২৪ PM

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কয়া সীমান্তের মেইন পিলার ২৮১/৫৪-এস সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক ৫ বাংলাদেশীকে বিজিবির নিকট হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া সীমান্তের মেইন পিলার ২৮২/৪৩-এস থেকে ৮০০ গজ ভারতীয় অভ্যন্তরে ৫ বাংলাদেশীকে আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন- খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের পুত্র মুরাদ মোড়ল(৩৪), সুরাদ মোড়লের স্ত্রী সাগরিকা বেগম(২৫), সরাদ মোড়লের পুত্র রমজান মোড়ল(৮), মুরাদ মোড়লের পুত্র মুসকান(৫) ও মেয়ে আমেনা (২)। তারা একই পরিবারের সদস্য।

বিজিবি আরো জানায়, তারা ২০২০ সালে ভারতের কেরেলা রাজ্যের এর্নাকুলাম নামক স্থানে একটি ভাংচাড় দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। অবৈধ দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা (পিএসসি, জিও) বলেন, ‘আটককৃতদের গ্রহণের পর প্রক্রিয়াগত ভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   বিজিবি   বিএসএফ   বাংলাদেশ   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close