বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
ব্রিটেনে এক বছরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশে রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১১:৫২ AM আপডেট: ১৩.০৮.২০২৫ ১২:০৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই মাসে ব্রিটেনে ক্ষমতা গ্রহণ করে লেবার পার্টির বর্তমান প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্বাধীন সরকার। ওই সময় থেকে মাত্র ১৩ মাসে ইংলিশ চ্যানেল সাগরপথে ৫০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।

সর্বশেষ গত সোমবার আটটি ইঞ্জিনচালিত নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৪৭৪ জন অভিবাসনপ্রত্যাশী ব্রিটেনে প্রবেশ করেছেন বলে মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের বরাত দিয়ে জানা গেছে, এটি একটি রেকর্ড পরিমাণ প্রবেশ। এর আগে এক বছরে এত সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা ব্রিটেনে হয়নি।

২০২৪ সালের ৪ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া কেইর স্টারমার ও তার লেবার পার্টির সরকার মাত্র ১৩ মাস বা ৪০২ দিন ধরে ক্ষমতায় রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র স্কাই নিউজকে জানান, ইংলিশ চ্যানেল পথে অভিবাসনপ্রত্যাশীদের আগমন রোধে সরকার ‘গুরুত্বপূর্ণ’ পরিকল্পনা গ্রহণ করেছে। 

তিনি বলেন, “ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসব মানুষের আগমন বন্ধ করতে হবে কারণ এটি জীবন ও সীমান্ত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।”

তিনি আরো বলেন, “ইংলিশ চ্যানেল রুটে মানব পাচারকারী গ্যাংগুলো নিয়ন্ত্রণে আনা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের আইনের আওতায় আনা নিশ্চিত করা হবে।”

সরকারের পরিকল্পনার মূল দুটি লক্ষ্য হলো মানব পাচারকারী গ্যাংদের আইনের আওতায় আনা এবং ইংলিশ চ্যানেল অঞ্চলে ছোট ইঞ্জিনচালিত নৌকার চলাচল বন্ধ করা। উভয় ক্ষেত্রেই সরকার সফল হবে বলে আশ্বাস দিয়েছেন মুখপাত্র।

অন্যদিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপি ক্রিস ফিলিপ বর্তমান সরকারের অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করে বলেন, “লেবার সরকার অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, এজন্য কনজারভেটিভ সরকারের প্রয়োজন।”

উল্লেখ্য, ইংলিশ চ্যানেল হলো পশ্চিম ইউরোপের একটি সংকীর্ণ সাগর যা ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে আলাদা করে এবং উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। ফ্রান্সে এটিকে ‘লা মঁশ’ নামে ডাকা হয়। এর দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার এবং প্রস্থ ২৪০ থেকে ৩৪ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হয়। এটি ইউরোপীয় মহাসাগরের মধ্যে একটি ক্ষুদ্র অগভীর সাগর হিসেবে পরিচিত।

সূত্র: আনাদোলু এজেন্সি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইংলিশ চ্যানেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close