বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে ব্যবসায়ী জনির বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদ
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:৪৯ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৯:০৬ PM

যশোরের নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আসাদুজ্জামান জনির বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রত্যাখ্যান করে প্রেসক্লাব যশোরে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জনির বোন মানি জারমিন ইলোরা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে তার ভাই ও নওয়াপাড়ার সুনামধন্য ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। ‘ব্যবসায়ীকে বুক সমান বালুতে পুঁতে নির্যাতন ও ৪ কোটি টাকা আদায়’ শিরোনামের সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি।

তিনি জানান, এসব তথ্যের উৎস জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা বেগম। তবে শাহনেওয়াজ কবীর টিপু দেশের বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন ব্যবসায়ীর কাছ থেকে গম সরবরাহের নামে প্রায় ৪৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির বৈঠকে স্বীকার করেছেন।

বক্তব্যে আরও বলা হয়, জনি ও টিপুর ব্যবসায়িক লেনদেন থাকলেও কোনো অপহরণ, জোরপূর্বক টাকা আদায় বা বালুতে পুঁতে রাখার ঘটনা ঘটেনি। বরং দেনা পরিশোধের জন্য চুক্তি করেও টিপু মিথ্যা নাটক সাজিয়ে মামলা দিয়ে জনি ও তার পরিবারের সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নওয়াপাড়া কণা ইকোপার্ক, যেখানে কথিত ঘটনা ঘটেছে, সেটি জনির পিতার জমিতে অবস্থিত এবং সেখানে এমন ঘটনা হওয়া অসম্ভব। এছাড়া সার সমিতির বৈঠকের রেজুলেশন, পাওনার স্বীকারোক্তি ও ব্যাংক লেনদেনের নথি প্রদর্শন করা হয়।

পরিবারের পক্ষ থেকে প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক সংবাদ প্রচারের পাশাপাশি জনি এন্টারপ্রাইজের সুনাম ও ব্যবসায়িক ক্ষতি পূরণের জন্য সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে জনির স্ত্রী সোনিয়া জামান ও মা রেহানা জামান উপস্থিত ছিলেন। তবে অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি পরিবারের সদস্যরা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ব্যবসায়ী জনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close