সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      
আমাদের শেষ পরিণতিও কফিনের ওই মানুষটির চেয়ে আলাদা নয়
শায়খ আহমাদুল্লাহ
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:৩০ পিএম

উগান্ডা যাওয়ার পথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে আমাদের যাত্রাবিরতি হয়েছিল। সেখানেই স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায় আমাদের।

লাশ, যখন তার আয়ু ছিল, অন্য কোনো দেশ থেকে কাজের সূত্রে হয়তো কেনিয়া এসেছিল। আর এই কেনিয়াতেই লেখা ছিল তার মৃত্যু।

লাশের কফিনটি একাকী বাড়ি ফিরছে, পাশে নেই কোনো কাছের মানুষ। এমনকি বিমান-যাত্রীদের মালামালের স্থানে ঠাঁই হয়েছে কফিনটির। যেন নিষ্প্রাণ মালামাল ছাড়া সে এখন অন্য কিছু নয়। 

নিশ্চয়ই এই মানুষটির বুকভরা অনেক স্বপ্ন ছিল। আমরাও তার মতো অনেক স্বপ্ন বুকে নিয়ে পৃথিবী দাবড়ে বেড়াই। স্বপ্ন পূরণের পথে কখনো কখনো হালাল-হারামের তোয়াক্কা করি না। কিন্তু আমাদের শেষ পরিণতিও কফিনের ওই মানুষটির চেয়ে আলাদা নয়।

নিঃসঙ্গ কফিনটি পৃথিবীর ক্ষণস্থায়িত্ব আর অনিশ্চয়তার কথাই মনে করিয়ে দেয় বারবার। মনে করিয়ে দেয় সেই হাদিসটির কথা, যে হাদিসে নবীজি (সা.) পৃথিবীতে মুসাফিরের মতো বসবাস করার নসিহত করছেন।

সত্যিই, পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা ছাড়া কিছু নয়, আর আমরা সবাই মুসাফির। মুসাফিরের পথচলা একদিন শেষ হবে আর তাকে পৌঁছাতে হবে আপন ঠিকানায়। 

তবু ক্ষণস্থায়ী এই পথের মোহে আমরা ভুলে যাই প্রকৃত ঠিকানার কথা। যে ঠিকানায় অপেক্ষা করছে চির সুখের জান্নাত। 

উল্লেখ্য, উগান্ডার বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইসলামিক কনফারেন্সে অংশ নিয়েছিলাম সম্প্রতি। সেই সফরেই তোলা এই ছবিটি।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আমাদের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close