বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৪:২৫ পিএম

“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” -এই প্রতিপাদ্যে চাঁদপুরে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘যুবকরাই পারে সমাজ ও দেশকে বদলে দিতে। শুধু মিছিল-মিটিং নয়, বছরের পর বছর কাজের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। করোনা মহামারিতে কিংবা বন্যার সময়, এমনকি জুলাই আন্দোলনেও যুবসমাজের সাহসী ভূমিকা আমরা দেখেছি। তবে আমরা চাই না যুবকরা অপরাধের সঙ্গে জড়িত হোক- আমরা চাই সচেতন, দক্ষ, দেশপ্রেমিক যুবশক্তি।’

তিনি আরও বলেন, ‘যৌবন থাকতে আপনার ভাগ্য আপনাকেই বদলাতে হবে। সারাদেশের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কফিল উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুবকদের হাতে সনদপত্র, যুব পুরস্কার ও যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের যুব উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক প্রদান, যুব পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন   চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close