প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৩:৫৪ পিএম

সংগৃহীত ছবি
এবারে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে ৪টি চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আজকের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ড. কে এম শফিকুল ইসলাম উপ-পরিচালক (অর্থ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীগণের জুলাই/২০২৫ মাসের (বেতন-ভাতাদি'র সরকারি অংশের) ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১২/০৮/২০২৫ খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “শিক্ষক-কর্মচারীগণ আগামী ১২/০৮/২০২৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জুলাই/২০২৫ মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।”