বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, ভ্যান ও ফোন লুট
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১২:৪৫ পিএম

যশোরের অভয়নগরে মো. লিমন শেখ (২৫) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ৯টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত লিমন শেখ নওয়াপাড়া জগবাবুর তেঁতুল মিলের পেছনের এলাকার বাসিন্দা এবং জনৈক মো. আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, লিমন সোমবার রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের কাঁচা রাস্তার পাশে জিকে গাছের সঙ্গে কাপড় দিয়ে গলায় পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দুর্বৃত্তরা লিমনকে হত্যার পর তার ভ্যান এবং একটি বাটন মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের পায়ের স্যান্ডেল পাশের জমি থেকে উদ্ধার করা হয়েছে।

অভয়নগর থানার (ওসি) আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


 ‌স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  যশোর   শ্বাসরোধ   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close