শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জিহ্বার নিয়ন্ত্রণ ও এর হিফাজত
ধর্ম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১১:০৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জিহবা যদিও একটি নরম গোশতের টুকরা, এটি মহান আল্লাহর অশেষ নিয়ামত। জিহবা থেকেই বন্ধু শত্রুতে পরিণত হয়, আবার শত্রুও বন্ধুতে রূপ নেয়।

একজন আরব কবি বলেছেন, “তরবারীর আঘাতে ক্ষত নিরাময় হতে পারে, কিন্তু জিহবার আঘাতের ক্ষত নিরাময় হয় না।” 

তাই চুপ থাকা অথবা উত্তম কথা বলা এক মহান ইবাদাত। বেশি কথা বলার ফলে নানা বিপদ হতে পারে, যেমন মিথ্যা বলা, গীবত, চোগলখুরি, অন্যকে কষ্ট দেয়া, গোপনীয়তা ফাঁস করা, আত্মপ্রশংসা এবং অন্যের খুঁত খোঁজা ইত্যাদি।

অপরদিকে, জিহবার হিফাজত করলে জিকির ও ইবাদাতে সময় পাওয়া যায়, যা পরকালের হিসাব থেকে মুক্তি এনে দেয়। আল্লাহ পাক সূরা মুমিনুনে বলেছেন, “মুমিনরা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না।”

নবী সা. বলেছেন, “আল্লাহ সীমাতিরিক্ত কথাবার্তা পছন্দ করেন না।” (আহমদ)

হাদিসে বলা হয়েছে, “জিহবার জন্যই মানুষকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।” (তিরমিজী ও ইবনে মাজাহ)

উমর (রা.) বলেন, “শরীরের প্রতিটি অঙ্গ জিহবাকে কেঁদে কেঁদে বলে, ‘আমরা আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি সঠিকতার পথে থাকবে। কারণ তুমি যদি সঠিক থাকো, আমরা ও সঠিক থাকবো; কিন্তু তুমি যদি অন্য পথে যাও, আমরা ও দুরবস্থায় পড়বো।’”

মহান আল্লাহ সতর্ক করেছেন, “মানুষ এমন কথা বলে না যা লিপিবদ্ধ না থাকে।” (সূরা ক্বফ-১৮)

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  জিহ্বার নিয়ন্ত্রণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close