বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      
বিপৎসীমার কাছে পদ্মার পানি, ডুবে গেছে চরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থানে প্রবাহিত হচ্ছে। এতে নদীতে জেগে ওঠা চরগুলো প্লাবিত হয়েছে। চরবাসীরা তাদের গবাদি পশু ও মালপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

গতকাল সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ১৭.৩৯ মিটার ছিল, যেখানে বিপৎসীমা ১৮.০৫ মিটার। গত ২৪ ঘণ্টায় এখানে পানি ০.১৭ মিটার বৃদ্ধি পেয়েছে।

পানি উন্নয়ন বোর্ড নিরাপত্তার কারণে টি-বাঁধ পরিদর্শন বন্ধ ঘোষণা করেছে এবং ব্যবসায়ীদেরও সতর্ক করে সরে যেতে বলেছে। পদ্মার পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ০.৬৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, রবিবার (১০ আগস্ট) সকাল ৬টায় পদ্মার পানি ছিল ১৭.১৩ মিটার, যা সন্ধ্যা ৬টার মধ্যে বৃদ্ধি পেয়ে ১৭.২২ মিটার হয়। গতকাল সোমবার (১১ আগস্ট) সকাল ৬টায় পানির উচ্চতা বেড়ে ১৭.৩২ মিটার এবং সন্ধ্যা ৬টায় ১৭.৩৯ মিটার রেকর্ড করা হয়েছে।

গত ২৪ জুলাই থেকে পদ্মার পানি বাড়তে শুরু করে। যদিও কিছু দিন পানি কমে যায়, ৩১ জুলাই থেকে পুনরায় বাড়তি প্রবাহ অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি ও প্লাবনের কারণে চরাঞ্চলের মানুষ নিরাপদ স্থানে স্থানান্তরিত হচ্ছেন।

চর খিদিরপুরের বাসিন্দা মাসুদ বলেন, “পদ্মার পানি বেড়ে চরগুলো ডুবে গেছে, তাই বেশির ভাগ মানুষ এখন লোকালয়ে চলে এসেছে। গবাদি পশুগুলোও নদী থেকে লোকালয়ে আনা হয়েছে, যা গোখাদ্যের সংকট তৈরি করেছে।”

অন্য এক চরবাসী রাকিব বলেন, “পানি প্রতিদিন বাড়ছে, তাই মালামাল নৌকায় করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই আত্মীয়ের বাড়িতে থাকছেন, কেউ কেউ ভাড়া বাড়িতে উঠেছেন। তবে গবাদি পশুদের নিয়ে সমস্যা বেশি।”

রাজশাহীর পবা উপজেলার ৮ নম্বর হরিয়ান ইউনিয়নের সদস্য মো. সহিদুল বলেন, “অনেক চর ডুবে গেছে, বাড়ির কাছাকাছি পানি উঠেছে, মানুষ চর ছেড়ে লোকালয়ে চলে যাচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে গবাদি পশুসমূহ।”

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, “রাজশাহীতে পদ্মার বিপৎসীমা ১৮.০৫ মিটার, সোমবার সন্ধ্যায় পানি ছিল ১৭.৩৯ মিটার।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   পদ্মার পানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close