শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টরন্টো চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘আলী’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:৪৯ পিএম

আদনান আল রাজীবের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি শর্টকাটস কমপিটিশন বিভাগে ছয়টি দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে। পরিচালক আদনান আল রাজীব ফেসবুকে এই খবর জানান।

তিনি লিখেছেন, “‘আলী’ সিনেমার জন্য একটি নতুন মাইলফলক। কানে সম্মানজনক স্বীকৃতি পাওয়ার পর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়ে, এবার উত্তর আমেরিকায় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে অংশ নেওয়া আমাদের জন্য বিশাল গর্বের বিষয়।”

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হবে। পরিচালক জানান, ৫ সেপ্টেম্বর সিনেমার টিম কানাডার টরন্টোর উদ্দেশে রওনা দেবে।

এছাড়াও ‘আলী’ সিনেমাটি অস্ট্রেলিয়ায় চলমান ৭৮তম মেলবোর্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে। সিনেমার প্রথম প্রদর্শনী হয় গত শুক্রবার, আর দ্বিতীয় প্রদর্শনী ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ‘আলী’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘স্পেশাল মেনশন’ অর্জন করেছে। এভাবে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল।

সিনেমার গল্প এক কিশোর ‘আলী’র জীবনকে কেন্দ্র করে। তিনি বাংলাদেশের উপকূলীয় শহরে বসবাস করেন, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। তবে আলীর গলার স্বর নারীর মতো, যা সে লুকাতে চায় তার মা। কিন্তু আলী শহরে গিয়ে একটি গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়।

আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। সিনেমাটির দৃশ্যধারণ করা হয় গত বছরের নভেম্বরে সিলেটে। পরিচালক আদনান আল রাজীব বলেন, “এই সিনেমাটি কেবল ‘আলী’র জন্য নয়, বাংলাদেশ নয়, বরং বিশ্বের যেসব মানুষ চাপে পড়ে নীরবতাকেই আশ্রয় করে তাদের জন্য।”

সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। লাইন প্রোডাকশন করেছে ‘রানআউট ফিল্মস’। আদনান আল রাজীব দীর্ঘ দুই দশক ধরে বিজ্ঞাপন ও নাটক নির্মাণে কাজ করছেন এবং বিনোদন জগতে তাঁর পদচারণা নতুন নয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আলী   আদনান আল রাজীব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close