প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৯:৩০ পিএম

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের ১৩ আগস্টে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ সফল করতে দেবিদ্বারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় দেবিদ্বার ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় স্কুল, কলেজ ও মাদ্রাসা অধ্যক্ষরা এই সভা করেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব ও দেবিদ্বার ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও চরবাকর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হালিমের পরিচালনায় ওই সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কুমিল্লা জেল শাখার সভাপতি মো. আবু ইউছুফ, জয়পুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর, দেবিদ্বার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মরিচাকান্দা জিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্নু মিয়া, মোহাম্মদপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন মুন্সী, ভোবানীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু মুছা, বাগমারা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, চন্দ্রনগর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল কাদের ও গোপালনগর দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী মাওলানা বশিরুল আলম প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএম