বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উমর ফারুকের কথায় কণ্ঠ দিলেন মিতা মল্লিক ও শাহীন বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৯:০০ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ২:৪২ PM
উমর ফারুক, মিতা মল্লিক ও শাহীন বিশ্বাস

উমর ফারুক, মিতা মল্লিক ও শাহীন বিশ্বাস

সাংবাদিক কবি কথাসাহিত্যিক ও গীতিকার উমর ফারুকের লেখা নতুন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিতা মল্লিক ও শাহীন বিশ্বাস। 

গানের কথা ওই নয়নে নয়ন রেখেছি/ মন তোমায় খুঁজে পেয়েছি/ মনের সুতোয় টান লেগেছে/ মন তোমার প্রেমে পড়েছে/ ও সুন্দরী ললনা/ তোমার তো হয় না তুলনা... এ রোমান্টিক গানটির সুর করেছেন শাহীন বিশ্বাস। মিউজিক করেছেন মেধাবী সংগীত পরিচালক কে এইচ রিপন। আলফা স্টুডিওতে গানটি কাজ শেষ হয়েছে। গানটি শিগগিরই আগামী ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা যায়।

গানটি সর্ম্পকে জানতে চাইলে সময়ের অন্যতম জনপ্রিয় গীতিকার উমর ফারুক বলেন, “সাংবাদিকতা আমার পেশা। সাহিত্য চর্চা করি নিয়মিত। লেখি কম, পড়ি বেশি। একজন ভালো শ্রোতা আমি। আর গানের প্রতি দুর্বলতা আমার অনেক। আবেগি মনে সবসময় গুণ-গুণ করি। আবেগ যখন সাড়া দেয়, তখনই গান লিখে ফেলি। এই গানটি বেশ রোমান্টিক।”

জনপ্রিয় কবি কথাসাহিত্যিক ও গীতিকার উমর ফারুক আরো বলেন, “গভীর রাতে এই গানের লিরিক লিখেছি। তবে, মজার বিষয় হচ্ছে, গানটির লেখার সাথে-সাথে কণ্ঠশিল্পী শাহীন বিশ্বাসকে জানাই। উনি রাত জেগে গানটির সুর করেছেন। ভাবছিলাম গানটি শাহীন বিশ্বাস গাইবেন। কিন্তু না। গানের সুর হওয়ার পর পাল্টে যায় সিদ্ধান্ত। খুঁজে নিতে হয় এ সময়ের ব্যস্ততম সিনেমার কণ্ঠশিল্পী মিতা মল্লিককে। শাহীন বিশ্বাস ও মিতা মল্লিকের দ্বৈত কণ্ঠে গানটি পরিপূর্ণতা পায়। গুণী কণ্ঠশিল্পী মিতা মল্লিক ও শাহীন বিশ্বাসের আন্তরিকতার প্রতি আমি কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই গানটি। গানের প্রতিটি লাইন শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।”

কণ্ঠশিল্পী মিতা মল্লিক বলেন, “গানের লিরিকগুলো সুন্দর। রোমান্টিক লিরিকের সুরটাও ছিল দুর্দান্ত। কথা সুর মিউজিক চমৎকার হওয়ায় আমিও সহজে কণ্ঠে ধারণ করতে পেরেছি। চেষ্টা করেছি ভালো গাইতে। শ্রোতাদের ভালো লাগবে গানটি।” 

সুরকার ও কণ্ঠশিল্পী শাহীন বিশ্বাস বলেন, “গীতিকার উমর ফারুক অনেক ভালো ভালো গান লিখেছেন। শ্রোতাদের কাছে তার লেখনী ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গান নিয়ে তার সাথে প্রায়ই কথা হয়। সেদিন রাতে কথার ফাঁকে গানের লিরিক দিলেন। আমিও কৌতূহলী মনে কথাগুলো সুরে ফেললাম। এক পর্যায়ে এই সুরটি মনে ধরলো। এরপর জনপ্রিয় শিল্পী মিতা মল্লিকসহ গেয়েছি। আমার খুবই ভালো লেগেছে। শ্রোতাদেরও ভালো লাগবে।”

সঙ্গীত পরিচালক কে এইচ রিপন বলেন, “প্রতিদিনই নতুন নতুন গান নিয়ে কাজ করি। গানের গল্প ও সুর চিন্তা করেই মিউজিক তৈরি করি। সেক্ষেত্রে ভালো গান পাওয়ার আশায় থাকি। সেই আশায় জোগান দিয়েছেন গীতিকার উমর ফারুকের লেখা ও শাহীন বিশ্বাসের সুর করা গানটি। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো মিউজিক করার। অত্যন্ত ভালো গেয়েছেন শাহীন বিশ্বাস ও মিতা মল্লিক। গানটি শ্রোতাদের মনে জায়গা করে নিলেই সবার চেষ্টার সফলতা আসবে।”

উল্লেখ্য, ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে তাদের প্রিয় কবি কথাসাহিত্যিক ও গীতিকার উমর ফারুকের লিখা গান আসছে শোনার পরই। এই নিয়ে নেটিজেনদের মাঝেও বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে। এছাড়াও, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময়ের অন্যতম জনপ্রিয় এই লেখকের প্রশংসায় নানা পোস্ট দিয়ে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  উমর ফারুক   মিতা মল্লিক   শাহীন বিশ্বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close