সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      
যৌনতা নিয়ে স্পষ্ট জবাব তামান্নার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১২:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া পর্দায় যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমন সাহসীকতার পরিচয় দিয়েছেন সবসময়। খোলামেলা মতামতের জন্য বেশ পরিচিত তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন এ অভিনেত্রী। তার মতে, পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই অনেকে বিকৃত দৃষ্টিতে দেখে।

তামান্না বলেন, “যখন মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা এক ধরনের কৌশল অবলম্বন করে আপনাকে লজ্জিত ও অপরাধী মনে করাতে চায়। তারা সবসময় চায়, আপনি যেন নিজের কাজের জন্য লজ্জিত বোধ করেন।”

অভিনেত্রীর বিশ্বাস, নিজের কাজের জন্য লজ্জিত হওয়া বড় ধরনের ভুল। যৌনতা প্রসঙ্গে তিনি বলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত করতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন। আশ্চর্যজনকভাবে, আমরা জীবনের সবচেয়ে প্রাকৃতিক ও পবিত্র বিষয় নিয়ে লজ্জা পাই, কারণ আমাদের সেইভাবে ভাবতে শেখানো হয়েছে। অথচ যৌনতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর জন্যই তো আজ আমরা পৃথিবীতে আছি।”


গত বছর মুক্তিপ্রাপ্ত ‘আজ কি রাত’ গানে তামান্নার নৃত্য অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

গানটি প্রকাশের পর বহু নারী তার সামান্য ভরাট গড়ন প্রদর্শনের সাহসিকতার প্রশংসা করেন। তাদের কাছে তামান্না অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন। যদিও তামান্নার মতে, সে সময় তিনি নিজেকে যথেষ্ট ছিপছিপে বলেই মনে করতেন।

তামান্নার এমন মন্তব্যের পর তার ভক্ত এবং শুভাকাঙ্খীদের বেশ উচ্ছ্বসিত দেখা যায়। প্রিয় অভিনেত্রীকে নিয়ে এদিন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়ে উঠেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  যৌনতা   জবাব   তামান্না  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close