বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কারো ঘরে প্রবেশের আগে যে নিয়ম মানতে বলেছেন মহানবী (সা.)
ধর্ম ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১২:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহানবী (সা.) বলেছেন, কারো ঘরে প্রবেশের আগে অবশ্যই অনুমতি নিতে হবে। কারণ প্রত্যেকেই তার নিজ ঘরে শান্তিতে থাকতে পছন্দ করে, আর এমন সময়ে কারো অনাকাঙ্ক্ষিত প্রবেশ অস্বস্তির কারণ হতে পারে। তাই কোনো ব্যক্তির ঘরে বা তার কাছে যাওয়ার প্রয়োজন হলে প্রথমে সালাম দিয়ে অনুমতি নেওয়া জরুরি—জিজ্ঞেস করতে হবে, “আপনার ঘরে বা কাছে আসার অনুমতি আছে কি?”

রাসুল (সা.) নিজের সাহাবীদেরও এই নিয়ম শিখিয়েছেন। হজরত কেলাদা ইবনে হাম্বল বর্ণনা করেন, একবার আমি বিনা সালাম ও অনুমতি নিয়ে রাসুল (সা.) এর ঘরে প্রবেশ করেছিলাম; তখন তিনি আমাকে বললেন, বাইরে গিয়ে বলো, “আসসালামু আলাইকুম, আমি ভিতরে প্রবেশ করতে পারি?” (আবু দাউদ, তিরমিজি)।

হজরত জাবের (রা.) বলেছেন, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় না, তাকে ঘরে প্রবেশের অনুমতি দিও না (বায়হাকী)।

একবার একজন হজরত ইবনে ওমরের (রা.) বাড়িতে গিয়ে অনুমতি চাইলেন, কিন্তু তিনি অনুমতি দেননি। তখন সেই ব্যক্তির সঙ্গী বললেন, “প্রথমে সালাম দাও, তারপর অনুমতি চাও।” সেই অনুযায়ী সালাম দিয়ে অনুমতি চাইলে হজরত ইবনে ওমর (রা.) তাকে প্রবেশের অনুমতি দিলেন।

সাহাবীরা এ ব্যাপারে খুব যত্নবান ছিলেন; এমনকি নিজের ঘনিষ্ঠজনের কাছেও অনুমতি নিতেন। হজরত আবু মুসা ও হজরত হুজায়ফা (রা.) নিজের মাহরাম নারীদের কাছে যাওয়ার আগেও অনুমতি নিতেন।

হজরত আতা ইবনে ইয়াসার থেকে হাসান বর্ণনা করেন, একবার একজন রাসুল (সা.) কে জিজ্ঞেস করল, “হে আল্লাহর রাসুল! আমি কি আমার মায়ের কাছে যাওয়ার আগে অনুমতি চাইবো?” রাসুল (সা.) বললেন, “হ্যাঁ।” লোকটি বলল, “আমি তো তার সঙ্গেই থাকি।” রাসুল (সা.) বললেন, “তবুও।” লোকটি বলল, “আমি তো তার সেবক।” রাসুল (সা.) বললেন, “তবুও। তুমি কি তোমার মাকে বিবস্ত্র দেখতে চাও?” লোকটি বলল, “না।” তখন রাসুল (সা.) বললেন, “তাহলে তার কাছে যাওয়ার আগেও অনুমতি চেয়ে নাও।” (মুয়াত্তা ইমাম মালেক, হাদিস:১৭২৯)

হাদিসে জানা যায়, মহানবী (সা.) ঘরে প্রবেশের আগে প্রথমে সালাম দিতেন, এরপর অনুমতি চাইতেন। কখনও কখনও তিনবার পর্যন্ত অনুমতি চেয়ে থাকতেন, আর অনুমতি না পেলে ফিরে যেতেন। অনুমতি চাওয়ার সময় দরজার ডানে বা বামে দাঁড়াতেন, যেন সরাসরি ভিতরে নজর না পড়ে (বুখারি, আবু দাউদ)।

সুন্নত হলো—বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের নাম বলবে এবং জানাবে যে, অমুক ব্যক্তি সাক্ষাত করতে চায়।

আল্লাহ তায়ালা কোরআনে বলেন:
"হে মুমিনগণ! তোমরা নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না তাদের অনুমতি নিয়ে এবং তাদেরকে সালাম করো; এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা স্মরণ কর এবং উপদেশ গ্রহণ কর।"
(সূরা নূর, আয়াত ২৭)

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মহানবী (সা.)  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close