বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, আহত ১৭
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:৫১ AM আপডেট: ১১.০৮.২০২৫ ১০:৫৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে ২৯ জুলাই মোজাম্বিক হয়ে অবৈধ সড়ক পথে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর হাফেজ নুরুল আমিন ও মানিকগঞ্জের আবু নাঈম নামক দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় ১৭ বাংলাদেশি আহত হয়েছেন, যাদের মধ্যে একরামুল হক নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা সবাই দক্ষিণ আফ্রিকার উইটব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১০ আগস্ট) ভোর রাতে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের পর সীমান্ত থেকে ১৯ জন বাংলাদেশি নিয়ে একটি মাইক্রোবাস জোহানেসবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে ডেলমাসের উইটব্যাংক ওল্ড রোডে ভোর সাড়ে ৬টার দিকে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়, যেখানে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

নিহত হাফেজ নুরুল আমিন নোয়াখালীর বেগমগঞ্জের কৃষ্ণরামপুর গ্রামের কালিরহাট সংলগ্ন হাজী অলি উল্লাহ কোম্পানীর ছেলে। অপর নিহত আবু নাঈম মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চাঁনরব আলীর ছেলে।

গুরুতর আহত হয়ে ফেনীর দাগন ভুঞা উপজেলার হুদরায়তপুর ইউনিয়নের একরামুল হক আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া আহতরা হলেন ঢাকা জেলার নবাবগঞ্জের উৎপল মন্ডল, এবং অন্যান্য জেলার মো. আলাউদ্দিন, আরমান হোসেন, মো. ইব্রাহীম, নুর হোসেন, মো. মাসুদ, ফরিদ হোসেন, নাসির উদ্দিন মানিক, আব্দুল করিমসহ আরও ১৬ জন। 

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ আফ্রিকা   বাংলাদেশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close