বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ক্যাসিনো থেকে বাঁচতে পারলাম না’ চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:১৮ পিএম

সাভারের আশুলিয়ায় রাব্বি (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃতদেহের পাশে পাওয়া গেছে একটি ডায়েরি, আর তাতে তিনি জুয়া ও ক্যাসিনো নিয়ে নানা হতাশার কথা লিখে গেছেন।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে নরসিংহপুর মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোড এলাকার মিলন মৃধার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি (২৮) নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া এলাকার মো. ছবির আলীর ছেলে। সে তার স্ত্রীর সাথে ওই বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।  

স্থানীয়রা জানান, রাব্বি মৃত্যুর পূর্বে একটি ডায়েরিতে লিখেছিলেন, ‘অনেক চেষ্টা করেছি ক্যাসিনো থেকে বাচতে পারলাম না’, ‘ক্যাসিনো জীবন শেষ, ক্যাসিনো ধ্বংস, ক্যাসিনো মৃত্যু, তাই যুব সমাজ সাবধান’—যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো তিনি ঋণের বোঝা এবং মাদক-জুয়ায় জড়িয়ে পড়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ জানায়, বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে।ডায়েরিতে জুয়ার সাথে জড়িত থাকার বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সেই সাথে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ক্যাসিনো   বাঁচতে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close