বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নানার মোটরসাইকেল চালাতে গিয়ে নাতির মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৩৩ পিএম

বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল হোসেন শিশির নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই-মতলব সড়কের ময়দান খোলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামের দিঘীরপাড় এলাকার নজরুল ইসলাম স্বপনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে রুবেল মোটরসাইকেল যোগে লালদিয়া এলাকা থেকে বাবুরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাব বোঝাই ভ্যান গাড়ির সাথে ধাক্কা খায়। এ সময় সে মোটরসাইকেল থেকে ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মস্তিষ্ক বের হয়ে যায়। 

দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও স্থানীয়রা তাকে হাসপাতাল নিতে সাহস পায়নি। পরে এক সিএনজি অটোরিক্সা চালক তাকে উদ্ধার করে চাঁদপুর আড়াইশ' বেড সরকারি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পূর্বেই রুবেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে আহাজারি করেন। তাদের আহাজারিতে হাসপাতালের জরুরি বিভাগ যেনো প্রকম্পিত হয়ে ওঠে।

চাঁদপুর মডেল থানার এসআই মহসিন হাসপাতালে নিহতের শুরুতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তীতে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য মরদেহ হস্তান্তর করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, রুবেল সাম্প্রতিক চাঁদপুর বাবুরহাট স্কুল থেকে এসএসসি পাস করেছে। ঘটনার দিন নানার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 





আরও সংবাদ   বিষয়:  মোটরসাইকেল দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close