বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিঠাপুকুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৪:২৮ পিএম
মিঠাপুকুর ওভারপাসের নিচে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মিঠাপুকুর ওভারপাসের নিচে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রংপুরে মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজ রবিবার (১০ আগস্ট) দুপুরে মিঠাপুকুর ওভারপাসের নিচে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকার।

মিঠাপুকুর প্রেসক্লাবের সেক্রেটারি, মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন , বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, উপজেলা জামায়াতের আমীর মো. আসাদুজ্জামান শিমুল, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. গোলাম রাব্বানী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সিনিয়র সভাপতি হাফিজুর রহমান এবং আমিরুল কবির সুজন।

বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত সাজা কার্যকরের দাবি জানান। এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। তারা বলেন, “সাংবাদিকরা সমাজের বিবেক ও সত্যের কণ্ঠস্বর। তাদের ওপর হামলা মানে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। সেই সাথে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানানো হয়।”

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেবে। তাই এ ধরনের হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তুহিনের মতো পরিস্থিতি যেন আর কারো ভাগ্যে না জোটে সেই বিষয়ে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এছাড়াও এদিন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানানো হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  মিঠাপুকু   সাংবাদিক   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close