সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
লাকসাম প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৪:৩৫ পিএম

লাকসাম প্রেসক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, বিগত বছরের হিসাব অনুমোদন এবং নতুন কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। 

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন তোফায়েল আহমেদ ও কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক চন্দন সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নুরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মাহবুব ছোবহানী রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবদুল কুদ্দুস, মুজিবুর রহমান দুলাল, এম.এস.আই জসিম, আরিফুর রহমান স্বপন, ফয়েজুন্নেছা সুমি, জামাল উদ্দিন স্বপন, আবদুল মালেক হিরন, জিল্লুর রহমান ও আনোয়ারুল আজীম। 

এর আগে গত ১০ মে প্রেসক্লাবের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আল শারাহ এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ নির্বাচিত হয়েছিলেন। পূর্ব-সিদ্ধান্ত মোতাবেক তারা তিনজন আজ পূর্নাঙ্গ কমিটি অনেক যাচাই-বাছাই শেষে সাধারণ সভার উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  লাকসাম   কুমিল্লা   লাকসাম প্রেসক্লাবের নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close